এখনো বাঙালির মনকে কাঁদায় বাঞ্ছারাম কাপালির সেই হাহাকার। বাঞ্ছারামের সেই বাগান আজও ঠিক তেমন সাজানো আছে; তবে ‘বাঞ্ছারাম’ আর নেই। সাজানো বাগানের মায়া ত্যাগ করে বিদায় নিলেন বাঞ্ছারামের রচয়িতা ও অভিনেতা মনোজ মিত্র।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে প্রয়াত হন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। সেপ্টেম্বরে দিনকয়েক ভর্তিও ছিলেন হাসপাতালে। সেবার সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন। তবে নভেম্বরের শুরুতে আবার শারীরিক সমস্যা দেখা দেয়।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে মনোজ মিত্রের জন্ম। সেখানেই পড়াশোনা শুরু। দুর্গাপূজার সময় বাড়ির উঠানে যাত্রা ও নাটক হতো, সেগুলোর মধ্য দিয়ে নাটকের প্রতি আকৃষ্ট হন। দেশভাগের পর সপরিবার চলে যান বসিরহাটে। সেখানে তাঁর স্কুলজীবন শুরু। পরে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এমএ করেছেন। কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু।
স্কটিশ চার্চে পড়াকালীন মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন মনোজ। ১৯৫৭ সালে বন্ধুদের সঙ্গে মিলে তৈরি করেন নাটকের দল ‘সুন্দরম’। বিশ্বব্যাপী সাত শতাধিক শো করেছে দলটি। মনোজ মিত্রের লেখা জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সাজানো বাগান’, ‘চোখে আঙ্গুল দাদা’, ‘কালবিহঙ্গ’, ‘পরবাস’, ‘অলোকানন্দর পুত্র কন্যা’, ‘নরক গুলজার’, ‘অশ্বথামা’ প্রভৃতি।

তবে শুধু মঞ্চনাটক নয়, সিনেমায়ও ছিল তাঁর অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন। ‘গণদেবতা’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’, ‘খারিজ’, ‘ঘরে বাইরে’, ‘গণশত্রু’, ‘বাঞ্ছারামের বাগান’সহ অনেক সিনেমায় দেখা গেছে তাঁকে।
মনোজ মিত্রের জীবন ও কর্ম চিরকালই সমাজকে প্রতিফলিত করেছে। একজন নাট্যকার, অভিনেতা ও পরিচালক হিসেবে তিনি এমন সব গল্পকে প্রাণবন্ত করেছেন, যা মানবজীবনের বিভিন্ন জটিলতা ও সমস্যার সমাধানের পথ দেখিয়েছে। নিজের কর্ম দিয়ে তিনি চিরকাল টিকে থাকবেন নাট্যশিল্পী ও দর্শকদের মনে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে