
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
ভেনিস উৎসবের সুদীর্ঘ ইতিহাসে এটি দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশনের রেকর্ড। এর আগে গত বছর তিউনিসিয়ান নির্মাতা কাউসার বিন হানিয়ার গাজাভিত্তিক সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ২২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে এবার ভেনিস উৎসবে শীর্ষস্থান দখল করল নাজা।
তথ্যচিত্র নাজা বানিয়েছেন দুই ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর, যাঁরা এর আগে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্র পরিচালনা করেন। নাজা দেখে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় দুই পরিচালক আবেগাপ্লুত ও অশ্রুসজল হয়ে পড়েন। মিলনায়তনে উপস্থিত অনেক দর্শক এ সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন।
নাজা প্রযোজনা করেছেন জেমস উইলসন ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার। এবারের ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া একমাত্র পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র এটি।
তেল আবিবের বিভিন্ন বহুতল ভবনের ছাদে রাতের আঁধারে অত্যন্ত গোপনে এ তথ্যচিত্রের শুটিং করা হয়েছে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি পরিকল্পিত সামরিক হামলার পেছনের তথ্য তুলে ধরা হয়েছে এতে। রয়েছে হামলার পেছনের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিস্তারিত তথ্য। মূলত নাজা শব্দটি ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের ব্যবহৃত একটি কোড, যা দিয়ে বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানির হিসাব বোঝানো হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তা ও সেনাসদস্যের বিস্ফোরক সাক্ষাৎকার।
২ সেপ্টেম্বর শুরু হওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের পর্দা নামবে আজ। সমাপনী দিনেই ‘গোল্ডেন লায়ন’সহ মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করবে ম্যাগি জিলেনহলের নেতৃত্বাধীন বিচারক প্যানেল।

প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
১ ঘণ্টা আগে
বিনোদন অঙ্গনে পথচলার এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এ উপলক্ষ উদ্যাপনে নিজেকে নতুন রূপে হাজির করলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের আঙিনায়।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
১৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১ দিন আগে