
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
জেমসের ভীষণ ভক্ত রূপম। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে নিজেই জেমসের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। তাঁর সংগীতজীবনে জেমসের অনুপ্রেরণার কথা একাধিকবার বলেছেন। জেমসকে সবাই গুরু বলে ডাকলেও রূপমের কাছে তিনি মহাগুরু।
কনসার্টে পারফর্মের আগে প্রিয় শিল্পীর সান্নিধ্য পেয়ে দারুণ খুশি রূপম। জেমসের সঙ্গে কথোপকথনের একটি ভিডিওতে সেটা ফুটে উঠল স্পস্ট। রূপম ইসলাম বলেন, ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা—এই হচ্ছে কনসার্টের স্লোগান। যাঁকে আমি মহাগুরু বলি, সেই জেমস ভাই থাকবেন। যাঁর গানে একটা অন্য আমেজ আছে। শুধু আমাদের জেনারেশন নয়, একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা। তাঁর সঙ্গে যখনই একই কনসার্টে গেয়েছি, সেটা অন্য এক অভিজ্ঞতা হয়েছে।’
জেমসকে কিছু বলার অনুরোধ করার পরেই রূপমের উদ্দেশে একগাল হাসি দিয়ে জেমস বলেন, ‘বহুদিন পর তোমার সঙ্গে দেখা রূপম।’ দুজনের কেউ ঠিক মনে করতে পারছিলেন না শেষ কবে দেখা হয়েছিল।
রূপম জানান, ২০০৭ সালে যখন বাংলাদেশে এসেছিলেন, সে সময় রকফেস্টে জেমসের সঙ্গে পারফর্ম করেছিলেন। পরক্ষণেই জেমস জানান, সে সময় তাঁদের দেখা হয়নি, ফোনে কথা হয়েছিল। পাশ থেকে কেউ বলছিলেন ২০০৭ নয়, সেটা ২০১১ সালে। আবার কেউ একজন বললেন, ২০০৭ সালেই। অবাক জেমসের উত্তর, ‘বাপরে বাপ, তাও অনেক দিন হয়ে গেছে।’
২০২৪ সালেও এক মঞ্চে গেয়েছিলেন জেমস ও রূপম। সেটা কলকাতায়। সেই মঞ্চে দেখা হয়েছিল দুজনের। তবে সেটাও যেন সৌজন্য সাক্ষাতের মতোই, আলাপটা জমে ওঠেনি।
রূপম বললেন, ‘জেমস ভাই আমাকে বলেছিলেন, তুমি যখন বাংলাদেশে আসবে তখন আমার গাড়ি করে পুরো ঢাকা শহর ঘোরাব। সেইটা আর হয়নি। কারণ, আত্মগোপন করে থাকেন তো। ওনাকে পাওয়াই যায় না।’
জেমস জানান, আগে সেভাবে দুজনের কথা না হলেও এবার তাঁরা সেই সুযোগ পাচ্ছেন। সাধারণত ক্যামেরা ও জনসমক্ষে চুপচাপ থাকলেও রূপমের সঙ্গে পুরো ভিডিওতে দেখা যায় হাস্যোজ্বল জেমসকে। সেটা মনে করিয়ে দিয়ে রূপম বলেন, ‘কথিত আছে, মহাগুরু জেমস ভাই অতটা হাসেন না। কিন্তু আমাকে এত ভালোবাসেন যে আমাকে দেখলে হাসি থামান না।’ এরপরেই জেমসের পা ছুঁয়ে আশীর্বাদ নেন রূপম।
প্রিয় জেমসের সঙ্গে এক মঞ্চে গান গাওয়া নিয়ে রূপম যেমন আনন্দিত, তেমনি স্থানীয় প্রবাসী বাঙালিরাও অধীর হয়ে আছেন দুই প্রিয় শিল্পীর গান উপভোগ করার জন্য। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কনসার্টের সব টিকিট।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
১ ঘণ্টা আগে
বিনোদন অঙ্গনে পথচলার এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এ উপলক্ষ উদ্যাপনে নিজেকে নতুন রূপে হাজির করলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের আঙিনায়।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
১৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১ দিন আগে