
তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলায়। এ জেলার ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে এবার নান্দনিক মঞ্চ নির্মাণ করা হয়েছিল লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে।
এবারের ইত্যাদিতে রয়েছে দুটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। অন্য গানটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের গাওয়া গানটিতে মঞ্চ মাতিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান লক্ষ্মীপুরকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝ থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের সঙ্গে অভিনয় করেন লক্ষ্মীপুর জেলার সন্তান অভিনেত্রী দিলারা জামান।
আরও থাকছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী, লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের সাক্ষাৎকার। রয়েছে লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। শিক্ষা ও উদ্দীপনার অনন্য উদাহরণ হিসেবে লক্ষ্মীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর থাকছে উদ্দীপনামূলক প্রতিবেদন।
এবারের বিদেশি পর্বে দেখানো হবে প্রথম বিশ্বযুদ্ধফেরত সৈনিকদের তৈরি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও চোখধাঁধানো উপকূলীয় পথ, বিশ্বের দীর্ঘতম যুদ্ধস্মৃতি ‘গ্রেট ওশান রোড’। থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এ ছাড়া ইত্যাদির নিয়মিত আয়োজন হিসেবে থাকবে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর কয়েকটি নাট্যাংশ। অভিনয় করেছেন সোলায়মান খোকা, আজম খান, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, জিল্লুর রহমান, মাহমুদুল ইসলাম মিঠু, শরাফ আহমেদ জীবন, হারুন রশিদ বান্টি, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, সাইদুর রহমান পাভেল, এম এন ইউ রাজু, আনোয়ারুল আলম সজল, জামিল হোসেন, সুজাত শিমুল, তারিক স্বপন, মুকুল সিরাজ, সূচনা শিকদার প্রমুখ।
লক্ষ্মীপুর নিয়ে সাজানো ইত্যাদির পর্বটি প্রচারিত হবে ৩১ জুলাই শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের ভরসা হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। নিয়মিত টিভি ও ইউটিউবে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। মাঝে মাঝে ওটিটিতেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তটিনি।
৩ ঘণ্টা আগে
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্রশিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
৩ ঘণ্টা আগে
গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনো সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব।
৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথম পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। এ চরিত্রে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ ছিল তাঁর উপস্থিতি। একক নায়ক হিসেবে করেছেন স্পাইডার-ম্যানের তিনটি সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’।
৪ ঘণ্টা আগে