
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় হবে এই কনসার্ট।
কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। বেলা ৩টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। তবে ব্যান্ডগুলোর মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করতে লাগবে না কোনো টিকিট। সবার জন্য উন্মুক্ত থাকবে পুরো আয়োজন।
কনসার্টটি নিয়ে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘জুলাই আন্দোলনে সংগীত বড় ভূমিকা রেখেছিল। তাই সংগীতের মাধ্যমেই আমরা দিনটি পালন করব। বামবার সহযোগিতায় কনসার্ট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন দিনটা ঠিকমতো পালন করতে পারি, এটাই প্রত্যাশা। মূল আয়োজনে ছয়টি ব্যান্ড গাইবে—এসেইস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেজ। এর পূর্ববর্তী একটা অংশ আছে, যেখানে পারফর্ম করবে ব্যান্ড রে রে। এ ছাড়া পুরস্কার বিতরণের আয়োজন থাকবে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘জুলাই গণ-আন্দোলনের স্মৃতি জাগ্রত করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমি কনসার্টটির আয়োজন করছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। কনসার্ট ফর ডেমোক্রেসি যেন সুন্দরভাবে হয়, সে জন্য আমরা সতর্ক আছি।’

আয়োজকেরা জানান, ৫ আগস্টের এই আয়োজন শুধু সংগীত অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ উদ্যাপনের একটি উদ্যোগ।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে আরেকটি ওপেন এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, সংগীতশিল্পী আসিফ আকবর ও সেজান। আরও পারফর্ম করবেন নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ অনেকে। বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্টটি। এই আয়োজনও সবার জন্য উন্মুক্ত।

সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ও বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় নিজেকে ‘জাগ্রত হিন্দু’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
২২৫ মিলিয়ন ডলার বাজেটের স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ওপেনিং উইকএন্ডে উত্তর আমেরিকার বাজার থেকেই তুলে নিয়েছে ৩৫৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭২ মিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুক্তিকামী মানুষের আর্তনাদ ব্যথিত করেছিল কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করকে। প্রিয় বন্ধু সাবেক বিটলস সদস্য জর্জ হ্যারিসনের সামনে এ দেশের মানুষের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন তিনি। তহবিল সংগ্রহের জন্য পরিকল্পনা করেন একটি কনসার্ট আয়োজনের।
১০ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
১ দিন আগে