
গত মাসে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। এবারের উৎসব সাজানো হয়েছে নতুন ও পুরোনো বাংলাদেশি সিনেমা দিয়ে। ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো কালজয়ী পুরোনো সিনেমার সঙ্গে এবারের উৎসবে দেখা যাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মতো নতুন সিনেমা। এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাও আছে এই উৎসবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৩ ফেব্রুয়ারি আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। এটি প্রদর্শিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উদ্বোধনী দিন বাদে উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমা।
দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারি দেখা যাবে ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’ এবং ‘তাণ্ডব’। ৫ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং সদ্য শেষ হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত সেরা সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সিনেমাটি হলে মুক্তির অপেক্ষায় আছে।
৬ ফেব্রুয়ারি রয়েছে ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’ এবং ‘অন্যদিন’। ৭ ফেব্রুয়ারি দেখা যাবে, ‘হারমোনিয়াম’, ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’ এবং গত বছরের আলোচিত সিনেমা ‘উৎসব’। উৎসবের শেষ দিন ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে ‘নয়নের আলো’, দুপুর ১২টা ৩০ মিনিটে ‘ধর’। এদিন ৩টা ৩০ মিনিট থেকে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ এবং ‘ধ্যাৎ’। উৎসব শেষ হবে পশ্চিমবঙ্গের আলোচিত সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ দিয়ে।
সিনেমার টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে।

সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাতে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ বিভাগে রয়েছে নিয়ামুল মুক্তার নাম। ‘রক্তজবা’ সিনেমার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। তবে নিয়ামুল মুক্তা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
১২ ঘণ্টা আগে
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া চারটি সিনেমা প্রচার করবে চ্যানেল আই। আজ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিনেমাগুলো এ চ্যানেলে প্রচারিত হবে প্রতিদিন বেলা ৩টা ৫ মিনিটে। সিনেমাগুলো হলো ‘সাঁতাও’, ‘সুড়ঙ্গ’, ‘রক্তজবা’ ও ‘লাল শাড়ি’।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালে কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানানোর ঘোষণা দিয়েছিল সনি পিকচারস। গত বছর প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের নাম। এবার এল ফার্স্ট লুক। গত শুক্রবার সনি পিকচারস ফার্স্ট লুক প্রকাশ করতেই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
১২ ঘণ্টা আগে
২০ বছর পূর্ণ করল প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ উপলক্ষে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও কলাকুশলীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন।
১২ ঘণ্টা আগে