
সমালোচনা, বিতর্ক আর নির্মাণকালীন নানা জটিলতাকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে ঝড় তুলল পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৪০০ কোটি টাকা) আয় করে ইতিহাস গড়েছে ছবিটি। এর মাধ্যমে চলচ্চিত্রটি এখন পর্যন্ত যেকোনো বায়োপিক বা জীবনীমূলক চলচ্চিত্রের উদ্বোধনী আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, কেবল উত্তর আমেরিকার বাজার থেকেই ছবিটির আয় ৯৭ মিলিয়ন ডলার। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওপেনহাইমার’ (১৮০.৪ মিলিয়ন ডলার) এবং ২০১৮ সালের ‘বোহিমিয়ান র্যাপসোডি’ (১২৪ মিলিয়ন ডলার) যে বিশ্বব্যাপী ওপেনিং রেকর্ড গড়েছিল, ‘মাইকেল’ অনায়াসেই সেগুলোকে ছাড়িয়ে গেছে।
মজার বিষয় হলো, চলচ্চিত্র সমালোচকেরা ছবিটির চিত্রনাট্য নিয়ে নেতিবাচক রিভিউ দিলেও সাধারণ দর্শকেরা ছবিটিকে লুফে নিয়েছেন। জনপ্রিয় রেটিং ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এ সমালোচকদের স্কোর যেখানে মাত্র ৩৮ শতাংশ, সেখানে দর্শকদের স্কোর ৯৭ শতাংশ। লিন্সগেট-এর চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, তাঁরা আগে থেকেই বড় কিছুর আভাস পাচ্ছিলেন, তবে বক্স অফিসের এই অভাবনীয় সাফল্য তাঁদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে শিশু যৌন নির্যাতনের অভিযোগের ছায়া তাঁর ক্যারিয়ারে সব সময়ই ছিল। এই ছবিটির নির্মাণপ্রক্রিয়াও ছিল বেশ কণ্টকাকীর্ণ। সূত্রের খবর, ছবিটির একটি বড় অংশে জর্ডান চ্যান্ডলারের আনা অভিযোগগুলো চিত্রায়িত করা হয়েছিল। কিন্তু ১৯৯৪ সালের একটি আইনি চুক্তির কারণে সেই অংশগুলো চলচ্চিত্রে দেখানো সম্ভব হয়নি।
এর ফলে প্রায় ৫০ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করে ছবিটির বড় একটি অংশের পুনরায় দৃশ্যধারণ করতে হয়। পরিচালক আন্তোইন ফুকুয়া এবং চিত্রনাট্যকার জন লোগান ছবিটির সমাপ্তি ১৯৮৮ সালের প্রেক্ষাপটে সাজিয়েছেন, যাতে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা যায়। জ্যাকসনের পরিবারের সদস্যদের মধ্যেও ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর বোন জ্যানেট জ্যাকসন এই প্রজেক্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং মেয়ে প্যারিস জ্যাকসন এটিকে একটি ‘কাল্পনিক জগৎ’ বলে অভিহিত করেছেন।
ছবিটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। তাঁর অসাধারণ অভিনয় ও নাচের দক্ষতা দর্শকদের মোহিত করেছে। বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য পেলেও ছবিটি জাপানে মুক্তি পাবে আগামী জুন মাসে, যেখানে জ্যাকসনের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে।
২০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবির অভাবনীয় সাফল্যের পর এর সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিচালক আঁতোয়া ফুকুয়া ডেডলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমিই সিক্যুয়েলটি পরিচালনা করতে চাই। অন্য কেউ এটা করলে আমার খুব খারাপ লাগবে।’ এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান ইঙ্গিত দিয়েছে, এটি একটি ট্রিলজি বা তিন পর্বের সিনেমাতেও রূপ নিতে পারে।
এখন পর্যন্ত ‘বোহিমিয়ান র্যাপসোডি’ ৯১০ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের সেরা মিউজিক বায়োপিক এবং ‘ওপেনহাইমার’ ৯৭৫ মিলিয়ন ডলার আয় করে সেরা বায়োপিকের জায়গা দখল করে আছে। তবে যে গতিতে ‘মাইকেল’ এগিয়ে চলেছে, তাতে এই রেকর্ডগুলো অচিরেই ভেঙে যাবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

বাড়তি পারিশ্রমিক দাবি করে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ডাবিং বন্ধ রেখেছিলেন শাকিব খান। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে প্রিন্সের শুটিংয়ের সময় ছড়িয়েছিল এমন গুঞ্জন। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, শুধু ডাবিং নয়, শ্রীলঙ্কায় ১৬ দিন থাকার পরেও শুটিং...
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। কোরবানির ঈদেও নাটক নির্মাণের জন্য আবুল হায়াত বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। আগামী ১ মে তিনি শুরু করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের নাটকের শুটিং।
১৪ ঘণ্টা আগে
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ শুরু হয় ২০০৯ সালে। প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ব্যতিক্রম ছিল তৃতীয় সিজন। সেবার সৌরভের পরিবর্তে সঞ্চালনা করেন মিঠুন চক্রবর্তী। তবে দর্শকদের ব্যাপক অনুরোধে পরের সিজন থেকে আবারও সৌরভকে ফিরিয়ে আনা হয়। ১০টি সিজন সফলভাবে চলার পর...
১৫ ঘণ্টা আগেসিরিজ হিসেবে ফিরছে ‘কাভি আলভিদা না ক্যাহনা’। সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে।
১ দিন আগে