
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি। ইতিমধ্যে তিনি গেয়েছেন ওয়েব ফিল্ম ও সিনেমায়। এক বছর পর আবার কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরলেন অঙ্কন।
‘মথুরা: অধরা ভালোবাসার সুর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন অঙ্কন। লং ডিসট্যান্স লাভ গানে তাঁর সঙ্গে গেয়েছিলেন মুমতাহিনা মেহজাবিন আফরিন। মথুরা গানে সঙ্গী হয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা।
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ দিয়ে আলোচনায় আসেন সানজিদা মাহমুদ নন্দিতা। দ্বিতীয় সিজনে তাঁর গাওয়া ‘আড়ালে দুয়ারে মোর’ গানটিও হয়েছে প্রশংসিত।
গতকাল কোক স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চলমান চতুর্থ সিজনের পঞ্চম গান মথুরা। কোক স্টুডিও বাংলা জানিয়েছে, সেমি-ক্লাসিক্যাল সুরে তৈরি মথুরা এমন দুজন মানুষের গল্প বলে, যাদের মন এক হলেও বাস্তবজীবন বয়ে চলে ভিন্ন পথে। ঠিক যেন সমান্তরাল দুটি রেখা পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখা যায়, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ মেলে না। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লী-মজনুর প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, মথুরাতেও উঠে এসেছে সেই আকুলতার অনুভব। জীবনে যে সম্পর্ক পূর্ণতা পায়নি, তার রেশ কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে সেটিই তুলে ধরা হয়েছে। গল্প শেষ হয়ে যাওয়ার পরও সেই অনুভূতির রেশ রেখে যায় মথুরা। জীবনের পথ কখনো এক না হলেও দুটি হৃদয়ে যে প্রেম রয়ে যায়, তা-ই যেন সবচেয়ে দীর্ঘস্থায়ী রিয়েল ম্যাজিক।
মথুরা গানের সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। অঙ্কনের লং ডিসট্যান্স লাভ গানেরও সংগীত আয়োজন তাঁর করা। এ ছাড়া কোক স্টুডিওতে নন্দিতার গাওয়া দুটি গান তৈরি হয়েছে শুভর সংগীত আয়োজনে। এবার অঙ্কন কুমার, নন্দিতা ও শুভর সম্মিলিত পরিবেশনায় মথুরাতে ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
১ দিন আগে
এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
১ দিন আগে