কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।

সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।

মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’

পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে