
ঐশ্বরিয়া অভিনীত জনপ্রিয় সিনেমা ‘যোধা আকবর’। আকবর চরিত্রে হৃতিক রোশন ও যোধা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। ৪০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি আয় করে ১২০ কোটির বেশি। আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে। গল্প, গান, অভিনয় ছাড়াও এ সিনেমার আলোচিত দিক ছিল কস্টিউম। যেহেতু মোগল সম্রাট আকবর ও তাঁর স্ত্রী যোধা বাঈয়ের গল্প, তাই নির্মাতাদের সর্বোচ্চ নজর ছিল সেট ও চরিত্রদের লুকে যেন পুরোনো সময়টা ফুটে ওঠে।
সিনেমায় আকবরের সঙ্গে যোধার বিয়ের দৃশ্যে ঐশ্বরিয়াকে পরানো হয় একটি লাল লেহেঙ্গা। সেই লেহেঙ্গা এবার জায়গা পেল দ্য একাডেমি মিউজিয়ামে। সেখানে প্রদর্শিত হবে লেহেঙ্গাটি। অস্কার কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে গতকাল যোধা আকবরের ক্লিপস শেয়ার করে খবরটি জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘যোধা আকবর সিনেমায় যোধা বাঈয়ের বিয়ের সময় যে লেহেঙ্গায় ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল, একাডেমি মিউজিয়ামে তা এবার প্রদর্শিত হবে। জারদোসির কাজ করা, শতাব্দীপ্রাচীন কারুশিল্পের মিশেলে এই লেহেঙ্গার সৌন্দর্য সবার নজর কেড়েছিল। এটি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির একটি নিদর্শন। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, এই লেহেঙ্গায় দামি পাথরের ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর, যা দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। রত্নসম পোশাকটি ডিজাইন করেছিলেন নীতা লুল্লা। একাডেমি মিউজিয়ামের কালার ইন মোশন প্রদর্শনীতে প্রদর্শিত হতে চলেছে লেহেঙ্গাটি।’
শুধু এ লেহেঙ্গা নয়, যোধা আকবরে ঐশ্বরিয়ার পোশাক ছাড়াও বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল গয়নায়। চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে ঐশ্বরিয়াকে পরানো হয় ২০০ কেজি স্বর্ণের তৈরি আসল গয়না। ৭০ জন ডিজাইনার মাসের পর মাস খেটে গয়নাগুলো তৈরি করেন। শুটিংয়ের সময় গয়নাগুলো যাতে খোয়া না যায়, সে জন্য সেটে সব সময় ঐশ্বরিয়াকে পাহারা দিতেন ৫০ জন নিরাপত্তারক্ষী।

নির্মাতাদের এত চেষ্টা যে বৃথা যায়নি, মুক্তির ১৬ বছর পরে এসেও অস্কারের মতো প্ল্যাটফর্মের এই স্বীকৃতিতে সেটা আবারও প্রমাণিত হলো।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে