দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’
মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’
জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’

৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৭ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৮ ঘণ্টা আগে