ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’

এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে