
সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান, এই চরিত্র তাঁর জীবন বদলে দিয়েছে।
ইনস্টাগ্রামে নিজের অনুভূতির কথা জানিয়ে লিলি কলিন্স লেখেন, ‘এত বছর ধরে এমিলি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিল। প্রতিটি সিজনেই সে আমাকে অবাক করেছে, অনুপ্রাণিত করেছে এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। জীবনের এই অধ্যায়টি আমি চিরকাল মনে রাখব।’ একই সঙ্গে সিরিজটির স্রষ্টা ড্যারেন স্টার ছাড়াও টিমের প্রত্যেক সদস্য ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
২০২০ সালে নেটফ্লিক্সে এসেছিল এমিলি ইন প্যারিসের প্রথম সিজন। মুক্তির পরপরই বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে ফ্যাশন ও ট্রাভেলের নতুন ক্রেজ তৈরি করে সিরিজটি। অবশেষে ষষ্ঠ সিজনের মধ্য দিয়ে কাহিনির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতা ড্যারেন স্টার।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এমিলি কুপার নামের এক আমেরিকান তরুণীকে কেন্দ্র করে, যে শিকাগোর একটি মার্কেটিং ফার্মে কাজ করত। প্যারিসের একটি নামী সংস্থাকে তার কোম্পানি কিনে নেওয়ায় এমিলিকে সেখানে পাঠানো হয়। প্যারিসে যাওয়ার পর সম্পূর্ণ নতুন সংস্কৃতির মুখোমুখি হয়েও এমিলি যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে কাজের মাধ্যমে সবার মন জয় করে, তা-ই গল্পে মজার ছলে তুলে ধরা হয়েছে।
পঞ্চম সিজনের শেষে একধরনের দোলাচলের মুখে পড়েছিল এমিলি। মার্সেলোর সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্যারিসে ফিরে আসে সে। তবে তার ফেরার খবর পেয়েই গ্রিসের একটি প্রমোদতরিতে একসঙ্গে ছুটি কাটানোর আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায় পুরোনো প্রেমিক শেফ গ্যাব্রিয়েল। এমিলি কি সেই ডাকে সাড়া দিয়ে গ্রিসে যাবে, নাকি প্যারিসেই নতুন কোনো চমক অপেক্ষা করছে তার জন্য—প্রেম ও ক্যারিয়ারের এমন নানা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই এগোবে ষষ্ঠ সিজনের গল্প।
আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের প্রাক্কালে মুক্তি পেতে যাচ্ছে এমিলি ইন প্যারিসের ষষ্ঠ সিজন। নির্মাতা জানিয়েছেন, শেষ কিস্তিটি হতে চলেছে আগের সব সিজনের চেয়ে জমকালো, নাটকীয় ও ফ্যাশনেবল।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
৬ মিনিট আগে
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
১ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
১ দিন আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
১ দিন আগে