
এক বছর বিরতির পর ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই প্রজেক্টের নির্বাচিত ১০টি সিনেমার নাম। এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। সেরা দশে রয়েছে রাকা নওশিন নওয়ারের ‘মাংস কম’, আহসান স্মরণের ‘বেতার’ এবং আশিক উর রহমানের ‘জলছবি’।
‘বেতার’ চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক আহসান স্মরণ এবং প্রযোজক হিসেবে কাজ করছেন ইমন বিন আনোয়ার। চলচ্চিত্রটি স্যাটায়ারের মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার গল্প তুলে আনবে।
অন্য সিনেমাগুলো হলো ইরানের ‘দ্য সুইট বেরিস’, নেপালের ‘মাউন্টেন অব স্পিরিট’, কাজাখস্তানের ‘পে দ্য বিল’, কিরগিজস্তানের ‘দ্য হাসবেন্ড’, চীনের ‘সি স্ট্যান্ডস স্টিল ইন ড্রিফটিং ওয়াটার’, জাপানের ‘ফ্যামিল অন ফায়ার’, ফিলিপাইনের ‘লুজোনেনসিস অ্যান্ড ফ্লোরিসিয়েনসিস’।

ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে জুরি হিসেবে ছিলেন ইনগ্রিড লিল হোগটুন ও আজি হফার্ট (নরওয়ে), ইয়ানা লেকারস্কা (বুলগেরিয়া), আদনান আল রাজীব ও রাশেদ জামান (বাংলাদেশ), আন্না শালাশিনা (রাশিয়া), এবং জর্জ ওভাশভিলি (জর্জিয়া)।
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ২০২৬ সালের ১০ জানুয়ারি। চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব প্রজেক্ট।
এই আয়োজনের সেরা তিনটি প্রজেক্ট পাবে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ নগদ অর্থ পুরস্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে সেরা তিনটি প্রজেক্টকে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে