
বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।
২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। সেখানেই এক মঞ্চে গাইবেন জেমস ও হাসান। শুধু তাঁরাই নন, এই কনসার্টের লাইনআপে রয়েছে দেশের শীর্ষস্থানীয় আরও বেশ কয়েকটি ব্যান্ড ও তারকা।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি রকের এই উদ্যাপনে নগরবাউল ও আর্ক ছাড়াও থাকছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য-এর মতো জনপ্রিয় ব্যান্ড। বিশেষ চমক হিসেবে ওয়ারফেজের সঙ্গে পারফর্ম করবেন গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া অনি হাসানের একক পারফরম্যান্স এবং এ কে রাহুলের পরিবেশনাও থাকছে এই কনসার্টে।
ইতিমধ্যেই কনসার্টের সব ধরনের প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কনসার্টের আর্লি বার্ড ক্যাটাগরির আগাম টিকিট বিক্রি। দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। দিনে দিনে এটি দেশের রক ও মেটাল ঘরানার শ্রোতাদের কাছে অন্যতম জনপ্রিয় ও প্রতীক্ষিত আসরে পরিণত হয়েছে।
২০২২ সালে প্রথম আসরের পর, ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় এবং ২০২৪ সালে অনুষ্ঠিত হয় চতুর্থ আসর। আগের আসরগুলোর অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে পঞ্চম আসরটি।
আয়োজকেরা আশা করছেন, নব্বইয়ের দশকের নস্টালজিয়া আর উন্মাতাল গিটারের সুরের মূর্ছনায় ২৩ অক্টোবরের এই কনসার্ট ঢাকার বুকে শ্রোতাদের এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেবে।

২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’-এর জয়রথ ছুটছেই। রটারডাম উৎসব ও ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের পর এবার সার্বিয়ার মর্যাদাপূর্ণ বেলগ্রেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (ফেস্ট) পুরস্কৃত হলো সিনেমাটি। উৎসবের ৫৩তম আসরে ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে মাস্টার।
২ ঘণ্টা আগে
এভারেস্ট জয়ের ইতিহাসে এডমন্ড হিলারির নাম যতটা উচ্চারিত হয়, নেপথ্যের নায়ক তেনজিং নোরগের জীবনের গল্প ততটা সামনে আসেনি। এবার সেই অজানা অধ্যায় উঠে এসেছে অ্যাপল টিভির নতুন সিনেমা ‘তেনজিং’-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার মূল চরিত্র অর্থাৎ তেনজিং নোরগের ভূমিকায় অভিনয় করেছেন তিব্বতি অভিনেতা গেনডেন ফ
২ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১ দিন আগে