হাউ সুইট ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে আহত হন তাঁরা। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাউ সুইটের নির্মাতা কাজল আরেফিন অমি।
জানা গেছে রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ফেসবুকে অমি লেখেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সুস্থ আছেন। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’
হাউ সুইট দিয়ে তিন বছর পর ওটিটির কোনো কাজে জুটি হয়ে কাজ করছেন অপূর্ব ও ফারিণ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

এদিকে ২০ ডিসেম্বর প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার ট্রেলার।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে