মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।
তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে