
পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।
অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।
পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।
পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে