Ajker Patrika

আলোচনায় কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

বিনোদন ডেস্ক
আলোচনায় কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’
‘দ্য রিম্যারিড এমপ্রেস’ সিরিজের দৃশ্য

ডিজনি প্লাস ও হুলুতে রেকর্ড গড়েছে সদ্য মুক্তি পাওয়া কোরিয়ান ফ্যান্টাসি রোমান্স সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির প্রথম তিন দিনের ভিউয়ে এটি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি দেখা ‘লোকাল অরিজিনাল প্রিমিয়ার’।

ডিজনির দেওয়া তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্র কিংবা এশিয়া নয়; যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ ৫০টির বেশি দেশে ডিজনি প্লাসের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে দ্য রিম্যারিড এমপ্রেস।

এর মধ্য দিয়ে ডিজনি প্লাসের আগের হিট কোরিয়ান সিরিজ ‘মুভিং’-এর রেকর্ড ভেঙে দিয়েছে দ্য রিম্যারিড এমপ্রেস। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিরো ড্রামা মুভিং মূলত দক্ষিণ কোরিয়া ও এশিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। দ্য রিম্যারিড এমপ্রেস শুধু এশিয়া নয়, ইউরোপ ও আমেরিকার দর্শকদেরও ব্যাপকভাবে আকৃষ্ট করতে পেরেছে।

মোট ১০ পর্বের সিরিজের গল্প এগিয়েছে ইস্টার্ন এম্পায়ারের সম্রাট সোভিশু ও সম্রাজ্ঞী নেভিয়েরকে ঘিরে। একপর্যায়ে তাদের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে, যখন সম্রাট এক দাসীর প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায়। এমন পরিস্থিতিতে আত্মমর্যাদা রক্ষায় সম্রাটের চাওয়ায় সম্মতি দেয় নেভিয়ের। তবে সহজে হাল ছাড়ার পাত্রী সে নয়। প্রতিদ্বন্দ্বী ওয়েস্টার্ন কিংডমের যুবরাজ হেইনরির সঙ্গে জোট বেঁধে সাবেক স্বামীকে প্রতিটি পদে টেক্কা দিতে থাকে। এই লড়াইয়ে একসময় গোটা সাম্রাজ্য হুমকির মুখে পড়ে। নেভিয়ের চরিত্রে শিন মিনা, সোভিশু চরিত্রে জু জি হুন এবং হেইনরি চরিত্রে অভিনয় করেছেন লি জুং সক।

মুক্তির আগে থেকে দ্য রিম্যারিড এমপ্রেস নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে ছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিভিউ স্ক্রিনিংয়ের সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছিল। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ট্রেলারও পেয়েছিল ব্যাপক সাড়া। আর যে ওয়েবটুনের ওপর ভিত্তি করে এটি নির্মিত, সেটি এরই মধ্যে পড়া হয়েছে প্রায় ৩০০ কোটি বার।

ভক্তদের এই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত তারিখ ৪ নভেম্বরের বদলে এক দিন আগে সিরিজের প্রথম চারটি পর্ব মুক্তি দেয় ডিজনি প্লাস। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার নতুন দুটি পর্ব আসবে এবং ২৫ নভেম্বর প্রচার করা হবে এর ফিনালে বা চূড়ান্ত পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত