
রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন সংগীতশিল্পী সোহেল মেহেদী। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে উদ্বোধন হচ্ছে তাঁর ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর উদ্বোধন করবেন রেস্টুরেন্টটি।
সোহেল মেহেদী বলেন, ‘একজন শিল্পী হিসেবে গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। গানই আমার জীবন, গানই আমার প্রাণ। জীবনের প্রয়োজনেই নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। এই ব্যবসায় আমার সঙ্গে আরও দুজন পার্টনার আছেন। খাবারের গুণগত মানের দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আর সপ্তাহে দুই দিন থাকবে সংগীত সন্ধ্যা। আশা করছি আমাদের ইম্পেরিয়াল লাউঞ্জের পরিবেশ এবং খাবার সবার ভালো লাগবে।’
নতুন ব্যবসায়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন সোহেল মেহেদী। আগামীকাল ২৩ জানুয়ারি রাজধানীর ক্যাপিটাল ক্লাবে গান গাইবেন তিনি। ২৬ জানুয়ারি অংশ নেবেন আরটিভির একটি অনুষ্ঠানে। ২৭ জানুয়ারি মাদারীপুরে একটি স্টেজ শোতে অংশ নেবেন। পাবনার পাকশীর বাঘাইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে সংগীতানুষ্ঠানের। সেই অনুষ্ঠানে গান গাইবেন আসিফ আকবর, আঁখি আলমগীর ও সোহেল মেহেদী।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে