
এক যুগ পূর্তি করতে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সংগঠনটি। উদ্দেশ্য, সৌদি আরবের মরুপ্রান্তরে বাংলাদেশের সংস্কৃতির চর্চা এবং বিদেশিদের কাছে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে রয়েছেন আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ। ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান নিয়ে সৌদি আরবের মরুর বুকে সংগঠনটি দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চার পাশাপাশি দুর্যোগকালে সৌদি আরব ও বাংলাদেশে নানা সহায়তামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে সংগঠনটি।
১২ বছরের পথচলায় বেশ কিছু প্রযোজনা মঞ্চে এনেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তাদের উল্লেখযোগ্য প্রযোজনার মাঝে রয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা’, ‘অল্প বিদ্যা ভয়ংকর’, ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘মানিক জোড়’ ইত্যাদি। মঞ্চায়নের জন্য বেশ কিছু নতুন নাটকও তৈরি করছে দলটি। এই তালিকায় রয়েছে ‘এই পিরিতি সেই পিরিতি নয়’, ‘বেয়নেট’, ‘চেয়ার সমাচার’ ও ‘মলিয়া সুন্দরী’। একে একে নাটকগুলো মঞ্চে আনবে দলটি।
রিয়াদ বাংলাদেশ থিয়েটার এখন ব্যস্ত এক যুগ পূর্তি উদ্যাপন নিয়ে। পরিকল্পনা করছে নাট্যোৎসব আয়োজনের। নিজেদের প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের নাট্যদলের অংশগ্রহণে সাজাতে চায় উৎসবটি। তাই দেশের একাধিক নাট্যদলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দলটি জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর মাসে আয়োজন করা হবে এই যুগপূর্তি উৎসব।
উল্লেখ্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সম্প্রতি উদ্যাপন করে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এতে ছিল আলোচনা, স্মৃতিচারণা, সংগীত, আবৃত্তি ও নাট্যাংশের প্রদর্শনী। এ ছাড়া ১১ থেকে ১৪ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আল সোয়াইদি পার্কে ‘রিয়াদ সিজন ২০২৫’-এ অংশ নিয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বেলাল খান, আকাশ মাহমুদ, ইসরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন এজহারুল হক মিজান ও রুবিনা সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
৮ ঘণ্টা আগে
চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
১৯ ঘণ্টা আগে