
তামিল অভিনেতা কমল হাসান ‘উলগানায়াগান’ বা ‘লিডার অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বনেতা–এর মতো খেতাবে সম্বোধিত হতে চান না। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন অভিনেতা। তাঁর এক্স অ্যাকাউন্টের দীর্ঘ এক পোস্টে ইংরেজি ও তামিল ভাষায় এর কারণও ব্যাখ্যা করেছেন।
অভিনেতা পোস্টে উল্লেখ করেন, যদিও তিনি এই ধরনের উপাধির পেছনের ভালোবাসা ও সম্মানকে গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে নেন, তবে তাঁর বিশ্বাস, একজন শিল্পীকে কখনই তাঁর শিল্পের চেয়ে বড় করে দেখা উচিত নয়।
ওই পোস্টে অভিনেতা উল্লেখ করেন, তিনি সিনেমার ছাত্র হিসেবে ক্রমাগত শেখার ও উন্নতি করার চেষ্টা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সিনেমা একটি যৌথ সৃজনশীলতা যা অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের অবদানে গঠিত।
কমল হাসান তাঁর পছন্দের কথাও উল্লেখ করেন। তিনি চান তাঁকে শুধু কমল হাসান বা কেএইচ নামে ডাকা হোক। তাঁর ভক্ত, মিডিয়া, সহকর্মী এবং রাজনৈতিক অনুসারীদের প্রতি আবেদন জানিয়েছেন, তাঁরা যেন অভিনেতার এই ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন।

প্রবীণ এই অভিনেতা স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কাজে আরও মনোযোগী থাকার চেষ্টা। বছরের পর বছর ধরে তাঁকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পোস্টে এ-ও বলেছেন, ‘উলগানায়াগান’সহ অন্যান্য ভালোবাসার খেতাবের জন্য সব সময় গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। জনসাধারণ এবং সম্মানিত সহকর্মী ও ভক্তদের দেওয়া এই ধরনের প্রশংসা সব সময় আমাকে বিনয়ী করেছে। তাঁদের ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
অভিনেতা আরও যুক্ত করেন, সিনেমা শিল্প কোনো একক ব্যক্তির ঊর্ধ্বে, আমি কেবল এই শিল্পের একজন ছাত্র। সব সময় নিজেকে মেলে ধরতে, আরও শিখতে এবং নিজের বিকাশ ঘটাতে চাই। সিনেমা অন্যান্য সৃজনশীল কাজের মতোই। অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের সহযোগিতার মধ্য দিয়ে মানবতার বৈচিত্র্যময়, সমৃদ্ধ এবং ক্রমবর্ধমান গল্পের সত্যিকারের প্রতিফলনই হলো সিনেমা।

অভিনেতা পোস্টে বলেন, ‘এটি আমার বিশ্বাস যে, শিল্পীকে কখনো শিল্পের ঊর্ধ্বে রাখা উচিত নয়। আমি নিজের অসম্পূর্ণতা ও উন্নতির জন্য আমার কর্তব্য সম্পর্কে সব সময় সচেতন থাকতে চাই, সে জন্য অনেক চিন্তা–ভাবনা করার পর সব ধরনের উপাধি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সর্বসাধারণের মধ্যে একজন হয়ে থাকার আকাঙ্ক্ষা কথা বলেছেন কমল হাসান।
এর আগে অভিনেতা অজিত কুমারও ভক্তদের ‘থালা’ (কর্তা) উপাধির পরিবর্তে তাঁকে শুধু ‘একে’ অথবা অজিত কুমার বলে সম্বোধন করার অনুরোধ করেছেন।
মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমায় দেখা যাবে কমল হাসানকে। এ ছাড়া পরিচালক অন্বরিভু এবং এইচ বিনোদের সঙ্গেও কাজ করার কথা রয়েছে তাঁর।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে