সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। গুরুতর কোনো ক্ষতি না হলেও ঘটনাটি তাঁকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে বলে জানান জোভান।
ফেসবুকে জোভান লেখেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’
সবাইকে পরামর্শ দিয়ে জোভান আরও লেখেন, ‘বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে ২০১০ সাল থেকে পদাতিক নাট্য সংসদ আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০ জুন চলবে ছয় দিনব্যাপী এই উৎসব।
১৯ ঘণ্টা আগে
ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনের নানা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে টালিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘দীপু’ নামের সিনেমাটি বানাচ্ছেন সংগীত পরিচালক শ্রী প্রীতম। এই সিনেমার জন্য দুটি গান লিখেছেন বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপ।
২০ ঘণ্টা আগে
কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এবং রচনা ব্যানার্জি যেন সমার্থক। এক দশকের বেশি সময় ধরে সঞ্চালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে আসছে পরিবর্তন। রচনা ব্যানার্জির পরিবর্তে সঞ্চালক হিসেবে আরেক অভিনেত্রী স্বস্তিকা...
১ দিন আগে
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
২ দিন আগে