সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসব। সেই উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। পূজা উপলক্ষে প্রকাশিত নতুন গানের খবর থাকছে এই প্রতিবেদনে।
চার শিল্পীর ‘এবার পূজায় শুদ্ধ হোক’
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে চার শিল্পীর গাওয়া গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। কণ্ঠ দিয়েছেন পলাশ লোহা, পিজিত মহাজন, অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা পিয়া। গান লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন, সংগীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহিন। ভিডিওর নির্দেশনায় পিজিত। এইচএম ভয়েস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
দেবলীনা সুরের রবীন্দ্রসংগীত
রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুরের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ শিরোনামের রবীন্দ্রসংগীত। গানটির সংগীতায়োজন করেছেন সৌরভ ভট্টাচার্য। ভিডিও বানিয়েছেন সুমন সাহা। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন দেবলীনা।
সিঁথির ‘দুর্গা ভবানী’
দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘দুর্গা ভবানী’ শিরোনামের গানটি। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সন্দীপ নাগ। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
আভাসের ‘সত্তা’
সম্প্রতি আভাস ব্যান্ড নিয়ে এসেছে তাদের নতুন গান ‘সত্তা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন তানযীর তুহীন। তাঁর সঙ্গে সুর দিয়েছেন রাজু শেখ। অডিও মিক্স ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব, ভিডিও চিত্র নির্মাণ করেছেন মুন্তাকিম আল নাহিয়ান। আভাস ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
মিঠুন চক্রের ‘নিমন্ত্রণ’
‘নিমন্ত্রণ’ শিরোনামের নতুন গান প্রকাশ করলেন মিঠুন চক্র। ‘কৃষ্ণচূড়া দোলে দেখ লিলুয়া বাতাসে, তাই না দেখে রাধাচূড়া থেকে থেকে হাসে’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কামরুল। হোম স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
রাকা পপির দুই গান
এবার পূজায় প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী রাকা পপির দুটি গান। ‘দেবী বিসর্জন’ ও ‘বলো দুর্গা মাইকি’ শিরোনামের গান দুটি লিখেছেন রামানন্দ সরকার। সংগীত আয়োজন করেছেন অপু আমান। প্রথম গানের সুর করেছেন রামানন্দ সরকার, দ্বিতীয় গানটির সুর করেছেন রাকা পপি। গানের ভিডিওতে মডেল হয়েছেন রাকা পপি। রাকা পপি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানগুলো।

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
৫ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে