সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর। দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো অজানা কারণে আর বানসালির পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে। এত দিন পর আবার বানসালির ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালি। এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের এ সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে—রণবীর কাপুর ও ভিকি কৌশল। এতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
সম্প্রতি বানসালির সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশাহ। সেই সাক্ষাতেই লাভ অ্যান্ড ওয়ারের বিশেষ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। শাহরুখের সবুজসংকেত পেলে ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে। জানা গেছে, সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে। ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এ খবর সত্যি হলে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে, এ বিষয়ে সন্দেহ নেই।
ইতিমধ্যেই লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু করেছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। আলিয়া ভাটও শিগগিরই যোগ দেবেন শুটিংয়ে। এ সিনেমা দিয়ে শুধু শাহরুখ নয়, রণবীরও দীর্ঘদিন পর কাজ করছেন বানসালির সঙ্গে। একসময় বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন রণবীর। এ পরিচালকের ‘সাওয়ারিয়া’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে