স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে আসছে মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘স্কলারশিপ ডে’ আয়োজনের মাধ্যমে শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকছে মেধাবী শিক্ষার্থীদের জন্য।
ঢাকার বনানীতে অবস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা ভর্তিপ্রক্রিয়া, বিষয় নির্বাচন, ফ্যাকাল্টি পরিচিতি ও ক্যাম্পাসের অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ২০২৫ সালের মে ইনটেক মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ থাকছে, যা এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল এবং ইংলিশ প্লেসমেন্ট টেস্টের ফলের ভিত্তিতে প্রদান করা হবে।
ইউসিএসআই ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২৬৫তম অবস্থানে রয়েছে এবং এটি বিশ্বের সেরা ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। বাংলাদেশ সরকার অনুমোদিত এই ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস হিসেবে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৭ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১০ ঘণ্টা আগে