এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে কুমুদিনী সরকারি কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।
কুমুদিনী সরকারি কলেজ
দানবীর রণদাপ্রসাদ সাহা প্রতিষ্ঠিত টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী সরকারি কলেজ থেকে এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৩ জন শিক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের দেশের মানুষের সেবার উদ্দেশে চিকিৎসায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫১ জন শিক্ষার্থী সরকারি মেডেকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী ১১তম স্থান অধিকার করেছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ
মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।/এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ৫২ জন শিক্ষার্থী সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পাওয়া ৫২ শিক্ষার্থীর মধ্যে ৩৪ জন মেয়ে ও ১৮ জন ছেলে।
দেড় দশক ধরে মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবমুক্ত। পারিবারিক বলয়ে এখানকার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষকদের মধ্যে একটি গ্রুপ রয়েছে, যারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালিয়ে থাকে। এভাবেই প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তথ্য দিয়ে সহায়তা করেছেন— রেজা মাহমুদ, মারুফ হোসেন ও রাদিয়া শানজান ইশমা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য
৭ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
১৩ ঘণ্টা আগে