
বর্ণাঢ্য র্যালি, ইন্ডাস্ট্রিয়াল টক, আইটি অলিম্পিয়াডসহ কম্পিউটার বিজ্ঞানের নানা অনুষঙ্গ নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৪। এই উৎসবের মধ্যে রয়েছে ‘গেমিং কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্ট, সেমিনার অন সফট্ স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন এবং কালচারার প্রোগ্রাম।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত সিএসই কার্নিভাল উৎসব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামীর সম্ভাবনা। আমাদের কাজ শুধু পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তোমাদের টিউনিং করিয়ে দেওয়া। বাকিটা তোমাদের গ্রাস করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া তোমাদেরকেই খুঁজছে।’
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ বলেন, নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তির জ্ঞান। সেই সঙ্গে থাকতে হবে নেতৃত্বের গুণাবলি। এ সময় তিনি এক্সট্রা কারিকুলার সম্পর্কিত কার্যালয়কে পড়াশোনার পার্ট হিসেবে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মূল বক্তব্যে ড. মুহাম্মদ রাইসুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের বলেন, ‘মার্কেটে চাকরি প্রস্তুত। তোমাদের মতো শিক্ষার্থীদের শুধু তা ধরতে হবে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের মিডল ইস্ট ও ওয়েস্টার্ন কান্ট্রির স্কলারশিপে নজর দেওয়ার আহ্বান জানান।
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুর রহমান আধুনিক বিশ্বে কম্পিউটার সায়েন্সের গুরুত্ব নানাভাবে তুলে ধরেন। সেই সঙ্গে সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত সিএসই কার্নিভালের নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ওমানের মিলিটারি টেকনোলজি কলেজ ইন মাসকটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রাইসুদ্দিন আহমেদ কি-নোট স্পিকার ও স্যামসাংয়ের টেক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন হেড নিজাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিরীক্ষা আপত্তির সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। পুরোনো অডিট আপত্তি ধীরে ধীরে নিষ্পত্তির পাশাপাশি নতুন করে যাতে কোনো আপত্তি না আসে...
৪৩ মিনিট আগে
আমাদের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের আমরা যদি এআই প্রশিক্ষিত না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে...
১ ঘণ্টা আগে
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, ‘কানিজ ফাতেমার এই অর্জন আমাকে ভীষণ আনন্দিত করেছে। তার এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। খুব শিগগিরই বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।’
৮ ঘণ্টা আগে
জাপানের ইউনিভার্সিটি অব টোকিওতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্কলারশিপে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে। এডিবির সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে।
১০ ঘণ্টা আগে