Ajker Patrika

হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, জাকসুতে প্রার্থী হতে পারছেন না অমর্ত্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, জাকসুতে প্রার্থী হতে পারছেন না অমর্ত্য
অমর্ত্য রায় । ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

এ আদেশের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার জাকসু নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে অমর্ত্য রায়ের রিটের পরিপ্রেক্ষিতে আজ বেলা ১টার দিকে তাঁকে জাকসু নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

সেই সঙ্গে অমর্ত্যের প্রার্থিতা বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তও স্থগিত করা হয়।

তবে হাইকোর্টের আদেশের পরপরই চেম্বার আদালতে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুনানি শেষে বিকেল ৫টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন শিশির মনির। সঙ্গে ছিলেন সাদ্দাম হোসেন। অমর্ত্যের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন। সঙ্গে ছিলেন আইনজীবী তাপস বন্ধু দাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত