জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান এখন বেশ সফল একটি আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম বা বিইউআরটি। সংগঠনটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল ১০ ও ১১ সেপ্টেম্বর। ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবীরা। কর্মসূচি পরিদর্শন করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, বিইউআরটি ক্লাব অ্যাডভাইজার ড. মোহাম্মদ জামিরউদ্দিনসহ অনেকে।
রক্তদান কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে স্বেচ্ছায় রক্তদানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিথিরা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘রক্তদান ভয়ের বিষয় নয়; বরং আপনি এর মাধ্যমে অন্যকে সাহায্য করতে পারছেন। এতে মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে।’
ক্লাবটির প্রেসিডেন্ট আতাহার ইশতিয়াক বলেন, ‘শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সামাজিক কাজেও ভীষণ উৎসাহী। রক্তদান কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে ক্লাবের স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
১১ সেপ্টেম্বর বুধবার শেষ হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়ে ২১৫ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্ত দেন।

যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)...
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বৃত্তিগুলোর একটি চেভেনিং স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।
১২ ঘণ্টা আগে
৫ আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নাম পরিবর্তনের দাবি জানাই। তখন প্রায় ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়। পরে হাদি ভাইয়ের হত্যার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই তাঁর নাম লেখার দাবি আসে...
২০ ঘণ্টা আগে