
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। যে ঘটনাই ঘটুক না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অপরাধ করলে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের ওপর চাপিয়ে দেবেন না।’
আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথাগুলো বলেন।
আবিদুল বলেন, ‘ইতিমধ্যে আমাদের প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি বলেন, ‘অনলাইনে অপপ্রচার চালাতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। আমরা কোনো অভিযোগ দিতে চাই না। অভিযোগের দিকে যেতে চাই না। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সম্মিলিতভাবে হাঁটতে চাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যেভাবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে, সেটি ফিরিয়ে আনতে চাই। আশা করি, সেটির সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হবে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে বিশ্ববিদ্যালয়ের সবাই যেন সবার প্রতি সহযোগিতামূলক আচরণ করে, সেই প্রত্যাশা করছি।’
ডাকসু নির্বাচনের এই ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, ইনস্টিটিউট—যেখানেই যাচ্ছি, সেখানে সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ক্যাম্পাসে নির্বাচনের সুন্দর আমেজ বইছে। কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, যেগুলো নিয়ে আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।’
ডাকসু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আবিদুল বলেন, ‘আমি আবারও অনুরোধ করব, যেসব ফেসবুক পেজ বা অনলাইনে বিভিন্ন প্রার্থীর সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এসব পেজ থেকে নানা ভুল তথ্য, অপতথ্য ছড়ানো হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক প্রার্থী মেহেদী হাসান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচের(২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।
১৫ মিনিট আগে
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
৫ ঘণ্টা আগে
ঢাকার মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। আগামী ১০ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অর্থাৎ ১৯৬২ থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে