চীনের সব প্রাদেশিক অঞ্চলের প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলে শিক্ষার্থীদের জন্য প্রতি ক্লাসের মাঝে ১৫ মিনিট বিরতি এবং প্রতিদিন অন্তত ২ ঘণ্টা শারীরিক কার্যক্রম চালু করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং।
সম্প্রতি চলমান থাকা জাতীয় আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে পরিচালনা করা পর্যবেক্ষণে দেখা গেছে, চীনা শিক্ষার্থীদের মধ্যে সুস্বাস্থ্যের হার ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মায়োপিয়া কিংবা দৃষ্টিক্ষীণতার হারও টানা চার বছর ধরে কমছে।
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা আরও উন্নত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় শারীরিক শিক্ষা (পিই) ক্লাস চালু করা এবং বাস্কেটবল, ফুটবল ও ভলিবলের মতো খেলায় আন্তস্কুল প্রতিযোগিতা বাড়ানো।
তথ্য ও ছবি: সিনহুয়া

জাপানের কানাজাওয়া শহরের রাস্তায় হাঁটলে কিংবা সেখানকার গবেষণাগারে প্রবেশ করলে নিজেকে আর পুরোপুরি বিদেশি মনে হয় না; বিশেষ করে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএআইএসটি) অধ্যাপক মোহাম্মদ জাভাদ কুহসারির ল্যাবে প্রবেশ করলে মনে হবে, এটি বাংলাদেশের কোনো ক্ষুদ্র ক্যাম্পাস।
১১ মিনিট আগে
চাঁদপুর শহরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে একত্র হলেন স্বপ্নবাজ তরুণেরা। ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে তাঁদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অ্যালামনাইদের নিয়ে বৃত্তি প্রদান, গেট টুগেদার এবং রিইউনিয়নের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল (সমুদ্র আইন) বিভাগের প্রথম ব্যাচের সাতজন শিক্ষার্থী।
২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকার শীর্ষ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব আলবার্টা ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ কানাডায় যাঁরা নিজেদের শিক্ষাজীবন গড়তে চান, তাঁদের জন্য এই আবেদনের প্রক্রিয়াটি একটি মাইলফলক হতে পারে।
৩ ঘণ্টা আগে