উত্তর আমেরিকার শীর্ষ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব আলবার্টা ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ কানাডায় যাঁরা নিজেদের শিক্ষাজীবন গড়তে চান, তাঁদের জন্য এই আবেদনের প্রক্রিয়াটি একটি মাইলফলক হতে পারে। এই বৃত্তির বিশেষত্ব হলো, কানাডার স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান।
কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব আলবার্টা দেশটির অন্যতম শীর্ষস্থানীয় রিসার্চ ইউনিভার্সিটি। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি তার উদ্ভাবনী গবেষণা এবং উচ্চমানের শিক্ষাপদ্ধতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এটি কানাডার শীর্ষ পাঁচটি এবং বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়মিতভাবে স্থান করে নেয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪০০টির বেশি স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ১৫০টির বেশি দেশ থেকে আসা হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সুযোগ-সুবিধা
বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্তরে আকর্ষণীয় উপবৃত্তির ব্যবস্থা রেখেছে। এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক হলো এন্ট্রান্স স্কলারশিপ, যা স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যাঁরা প্রথম বর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তি হবেন, তাঁদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ। যার মান ৯ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এটি চার বছর ধরে দেওয়া হবে। এ ছাড়া একাডেমিক ফলাফলে শীর্ষ ৫ শতাংশ মেধাবীদের জন্য রয়েছে ৬ হাজার ডলার মূল্যের বিশেষ গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ।
আবেদনের যোগ্যতা
ইউনিভার্সিটি অব আলবার্টার এই মর্যাদাপূর্ণ বৃত্তির প্রধান বৈশিষ্ট্য হলো, এর অন্তর্ভুক্তিমূলক নীতিমালা। বিশ্বের যেকোনো দেশের নাগরিকই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যাঁরা স্নাতক বা ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে আগ্রহী, তাঁদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। একইভাবে, স্নাতকোত্তর বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীকে একটি ন্যূনতম চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আর যাঁরা গবেষণাধর্মী পিএইচডি ডিগ্রির জন্য আগ্রহী, তাঁদের মাস্টার্স ডিগ্রির সনদ থাকা বাধ্যতামূলক।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
বৃত্তির জন্য আবেদন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল ফরম্যাটে প্রস্তুত রাখতে হবে। যেমন: শিক্ষাগত যোগ্যতার অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট এবং মূল সার্টিফিকেট প্রয়োজন হবে। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস পরীক্ষার স্কোরকার্ড জমা দিতে হবে। এ ছাড়া একটি হালনাগাদ সিভি এবং আপনার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে একটি স্টেটমেন্ট অব পারপাস জমা দিতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
ইউনিভার্সিটি অব আলবার্টা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের প্রায় প্রতিটি শাখায় পড়াশোনা ও গবেষণার সুযোগ করে দিয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানে আগ্রহীদের জন্য এখানে রয়েছে নার্সিং, ফার্মেসি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও ডেন্টিস্ট্রি, পাবলিক হেলথ এবং রিহ্যাবিলিটেশন মেডিসিনের মতো বিশ্বমানের অনুষদ। যাঁরা প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করতে চান, তাঁদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অনুষদের অধীনে রয়েছে আধুনিক সব কোর্স। ব্যবসা ও ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে উত্তর আমেরিকার অন্যতম সেরা আলবার্টা স্কুল অব বিজনেস। এ ছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিশাল পরিসরে ফাইন আর্টস, হিউম্যানিটিজ।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ নভেম্বর, ২০২৬।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে একটি পডকাস্টের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসতর্ক বক্তব্যের কারণে অনেকেই মর্মাহত ও অসন্তুষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন।
২ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বিএনপিপন্থী শিক্ষক সংগঠনটি অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
২ দিন আগে
বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
৭ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
৭ দিন আগে