
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত হয়েছেন জালালের রুমমেট রবিউল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে জালাল ও রবিউলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে জোরে শব্দ করতে থাকেন। এতে রবিউলের ঘুম ভেঙে গেলে তিনি জালালকে শব্দ না করার অনুরোধ জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জালাল উত্তেজিত হয়ে রবিউলকে মারধর ও ছুরিকাঘাত করেন।
আহত রবিউল হক বলেন, ‘সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে, তাই ঘুমে সমস্যা হচ্ছে—এ কথা বলার পর জালাল রেগে গিয়ে আমাকে বহিরাগত বলে গালি দিতে থাকে। প্রতিবাদ করলে সে আমার ওপর আক্রমণ করে।’
ঘটনার পরপরই হল প্রশাসন জালালকে আটক করে। হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালাল আহমেদকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাঁকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ছাত্রত্ব বাতিলের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, জালাল আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এ ঘটনার কোনো প্রভাব আসন্ন ডাকসু নির্বাচনে পড়বে না। জালালের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল বলে জানালে প্রক্টর বলেন, ‘আজকের ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।’
এদিকে, ঘটনার সুষ্ঠু বিচার এবং হল প্রশাসনের ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা উপাচার্যের কাছে পদ্ধতিগতভাবে তাঁদের দাবি জানালে তা বিবেচনা করা হবে।
জালাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী এবং ডাকসু নির্বাচনে সাবেক স্বতন্ত্র ভিপি পদে প্রার্থী ছিলেন। উল্লেখ্য, তিনি আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ঘোষণা করে আলোচনায় আসেন।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
২ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
২ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
২ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে