উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ ২০২৭-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চমৎকার একাডেমিক ফল রয়েছে, এমন শিক্ষার্থীরা প্রথম বর্ষের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য এ বৃত্তিতে আবেদন করতে পারবেন।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৩ অনুযায়ী, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ২১৫তম। আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে সুপরিচিত।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সাধারণত আবেদনের শেষ সময়ের এক মাস আগে আবেদন গ্রহণ শুরু হয়। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)।
৮ ঘণ্টা আগে
জৈব রসায়নের মূল নায়ক কার্বন পণ করেছিল, সে আর কোনো শিক্ষার্থীকে ভয় দেখাবে না; বরং ছোট্ট বিড়াল হয়ে গল্পের ছলে শেখাবে। অনেক দিন পর সেই কার্বন ভাইয়ার ডাকে সোজা চলে গেছে...
৮ ঘণ্টা আগে
একটি সনদ হাতে পেলেই কি শেষ হয় শিক্ষার্থীর পথচলা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর বাস্তবতা বলছে, প্রশ্নটি আরও গভীর। দীর্ঘ শিক্ষাজীবন, অনিয়মিত পরীক্ষা, শ্রেণিকক্ষে অনুপস্থিতি, প্রয়োজনীয় শিক্ষাসুবিধার ঘাটতি এবং মুখস্থনির্ভর পড়াশোনার মধ্য দিয়েই এগোতে হচ্ছে অনেককে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে....
৮ ঘণ্টা আগে