সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে রয়ে যায় চিরকাল। ২ মে বিকেলে এমনই এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঠকবন্ধুর সদস্যদের জন্য। শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা আর ভালোবাসার উষ্ণতায় উদ্যাপন করা হয় পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এক বছর আগে কিছু স্বপ্ন আর বইপ্রীতির টানে যাত্রা শুরু করেছিল পাঠকবন্ধু। আজ সেই ছোট্ট উদ্যোগ ছুঁয়ে গেছে অনেক তরুণমনে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল আনন্দ, আবেগ আর বন্ধুত্বের এক মিলনমেলা।
শাখার সভাপতি আসিফুর রহমান বলেন, ‘স্মৃতিতে ভরপুর এক বিকেল—যেখানে মিশেছে গল্প, আবেগ আর ভালোবাসার ঝলক। এই যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই গল্প এখানেই থেমে যাবে না—চলবে নতুন বই, নতুন ভাবনা, নতুন বন্ধুর সঙ্গে আগামীর পথে।’
এই আয়োজন ছিল শুধু কেক কাটার নয়; বরং পুরো এক বছরের পথচলাকে একসঙ্গে ফিরে দেখার সুযোগ। কেউ শোনালেন প্রথম বই পড়া নিয়ে অভিজ্ঞতা, কেউ বললেন বন্ধুত্বের গল্প। শহীদ মিনার চত্বর যেন হয়ে উঠেছিল পাঠকবন্ধুর এক জীবন্ত অধ্যায়; যেখানে লেখা হচ্ছে বই আর মানুষের মেলবন্ধনের নতুন গল্প।
এই এক বছরে পাঠকবন্ধু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শুধু বই পড়া নয়, তরুণদের মধ্যে ভাবনা জাগানো, আলোচনার পরিবেশ তৈরি এবং ইতিবাচক চিন্তার চর্চায় উৎসাহিত করেছে।

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। তবে এ কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
২৯ মিনিট আগে
পাঠ্যবই ছাপার দরপত্রপ্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব আগস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে, তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে।’
৪১ মিনিট আগে
দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনে কাজ করা সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল...
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্ধারিত যাত্রার অন্তত তিন মাস আগে শিক্ষার্থী ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড। আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় বেশি সময় লাগায় এ পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে