আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্ধারিত যাত্রার অন্তত তিন মাস আগে শিক্ষার্থী ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড। আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় বেশি সময় লাগায় এ পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অর্থাৎ বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সময় হাতে রেখে ভিসার আবেদন করতে হবে।
নিউজিল্যান্ড ইমিগ্রেশন (আইএনজেড) জানিয়েছে, ২০২৬ সালে এ পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি শিক্ষার্থী ভিসার আবেদন জমা পড়েছে। একই সঙ্গে এমন কিছু দেশ থেকে আবেদন বেড়েছে, যেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই ও মূল্যায়নের প্রয়োজন হয়। ফলে এসব আবেদন নিষ্পত্তিতেও তুলনামূলক বেশি সময় লাগছে।
আইএনজেডের মতে, কোর্স শুরুর তারিখের কাছাকাছি সময়ে আবেদন করলে অনেক শিক্ষার্থী ক্লাস শুরুর আগেই ভিসার সিদ্ধান্ত নাও পেতে পারেন। সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই আবেদনকারীদের নিয়মিত হালনাগাদ ভিসা প্রক্রিয়াকরণের সময় দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য প্রতি সপ্তাহে হালনাগাদ করা হয়।
আবেদনকারীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে এবং অতিরিক্ত কোনো তথ্য চাওয়া হলে দ্রুত তা সরবরাহ করতে বলেছে আইএনজেড।
সংস্থাটি জানিয়েছে, নিউজিল্যান্ডের বাইরে অবস্থানরত যেসব শিক্ষার্থী এখনো চূড়ান্ত পরীক্ষার ফল বা অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসংক্রান্ত নথির অপেক্ষায় রয়েছেন, তাঁরা শর্তসাপেক্ষ (কন্ডিশনাল) ‘অফার অব প্লেস’ দিয়ে ভিসার আবেদন করতে পারবেন। এতে ভিসা মূল্যায়নের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে শিক্ষার্থী ভিসা অনুমোদনের আগে অবশ্যই শর্তহীন (আনকন্ডিশনাল) ‘অফার অব প্লেস’ জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের আগেভাগে আবেদন করতে উৎসাহিত করার পাশাপাশি আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব নথি সম্পূর্ণ রয়েছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইএনজেড।
আইএনজেড জানিয়েছে, জুলাই ইনটেকে ভর্তি হতে ইচ্ছুক যেসব শিক্ষার্থী মে বা জুনে ভিসার আবেদন করেছেন, বিশেষ করে যেসব দেশের আবেদন অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত। ভিসা সময়মতো অনুমোদন না পেলে পরবর্তী ইনটেকে ভর্তি হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে পারেন শিক্ষার্থীরা।
আইএনজেড জানিয়েছে, শিক্ষার্থী ভিসার আবেদন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তী সময়ে আরও হালনাগাদ তথ্য জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)।
৮ ঘণ্টা আগে
জৈব রসায়নের মূল নায়ক কার্বন পণ করেছিল, সে আর কোনো শিক্ষার্থীকে ভয় দেখাবে না; বরং ছোট্ট বিড়াল হয়ে গল্পের ছলে শেখাবে। অনেক দিন পর সেই কার্বন ভাইয়ার ডাকে সোজা চলে গেছে...
৮ ঘণ্টা আগে
একটি সনদ হাতে পেলেই কি শেষ হয় শিক্ষার্থীর পথচলা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর বাস্তবতা বলছে, প্রশ্নটি আরও গভীর। দীর্ঘ শিক্ষাজীবন, অনিয়মিত পরীক্ষা, শ্রেণিকক্ষে অনুপস্থিতি, প্রয়োজনীয় শিক্ষাসুবিধার ঘাটতি এবং মুখস্থনির্ভর পড়াশোনার মধ্য দিয়েই এগোতে হচ্ছে অনেককে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে....
৮ ঘণ্টা আগে