
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পাঁচটি কেন্দ্রে ২৭ হাজার ৫১৬ জনের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ।
আজ বুধবার রাতে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানান।
মনির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের আইটি কেন্দ্রে ৪০৩৬-এর মধ্যে ২৯০৮, সায়েন্স কেন্দ্রে ৪৫৫৮-এর মধ্যে ৩০৯৯, বিবিএ কেন্দ্রে ৭০৬৮-এর মধ্যে ৪২৭৯, সোশ্যাল সায়েন্স কেন্দ্রে ৬৬০৪-এর মধ্যে ৩৭৭৩ জন এবং কলা কেন্দ্রে ৫২৬৩-এর মধ্যে ৩৬১৯ জন ভোট দিয়েছেন।
এ ছাড়া চাকসু ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্রে ৭৮ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দিয়েছেন।

ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
২ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১ দিন আগে