
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির মেইন গেইট সংলগ্ন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. শফিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকল শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুয়েট প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ প্রতি সংহতি জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় আমরা নীরব থাকতে পারি না। আমরা ৭ এপ্রিল পুরো বিশ্বের সাথে একাত্মতা পোষণ করে গ্লোবাল স্ট্রাইক ফর গাজায় অংশ নিচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছে।
এর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু রোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে বোমাবর্ষণ, অনাহারে রাখা ও নিশ্চিহ্ন করার সময় আমরা নীরব থাকতে পারি না। এর প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে