
আইন শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার একটি হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট কম্পিটিশন। এই প্রতিযোগিতার জাতীয় পর্বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) দল এবার জয় করেছে চ্যাম্পিয়নের মুকুট।
গত ২৯ ও ৩০ আগস্ট ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জাতীয় পর্ব। আয়োজন করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩২টি দল অংশ নেয় এই আসরে। কঠিন প্রতিযোগিতায় সবার ওপরে উঠে আসে এআইইউবি মুট কোর্ট টিম। ফাইনালে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে নিশ্চিত করে শিরোপা জয়।
এআইইউবি দলের সদস্যরা হলেন আমানাত আহমেদ জিহাদ (ওরালিস্ট), ফাইয়াজ হাসান (ওরালিস্ট), আফিয়া সেজুতি (রিসার্চার)। দলটির কোচ হিসেবে ছিলেন এআইইউবি আইন বিভাগের ফ্যাকাল্টি মুজাহিদুল ইসলাম।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দারুণ পরিশ্রম করেছে। গবেষণায় নিষ্ঠা, দলীয় কাজ আর আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে। আশা করি, আন্তর্জাতিক পর্বেও তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।’
এই জয়ের ফলে এআইইউবি মুট টিম বাংলাদেশের হয়ে লড়বে হংকংয়ে অনুষ্ঠিতব্য রিজিউনাল পর্বে। সেখানে তারা মুখোমুখি হবে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয় টিমগুলোর সঙ্গে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মুট কোর্ট ইভেন্ট হিসেবে পরিচিত। এর মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে গভীর ধারণা দেওয়া এবং এ বিষয়ে দক্ষতা বাড়ানো। বাস্তব আইনি পরিস্থিতির অনুকরণে গড়ে ওঠা এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শুধু আইনজ্ঞান নয়, বরং বিশ্লেষণ ক্ষমতা, দলীয় সমন্বয় ও আত্মবিশ্বাসও গড়ে তোলে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৬ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৬ ঘণ্টা আগে