ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ দুদিনব্যাপী ‘৩য় ইস্ট ওয়েস্ট ইকোনমিকস রিসার্চ কনক্লেভ ২০২৪’ শিরোনামে গবেষণা সম্মেলনের আয়োজন করেছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সম্মেলন চলবে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষকদের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের কাছ থেকে গবেষণা শেখা, উপস্থাপন করা এবং প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ থাকে।
সম্মেলনের উদ্বোধন অধিবেশনের বিষয় ছিল ‘টেকসই এবং সরবরাহ ব্যবস্থাপনা’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির কুহেনে লজিস্টিক ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান সি. ম্যাককিনন। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় সরবরাহ ব্যবস্থাপনার ভূমিকা কী হতে পারে সে বিষয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ধাপের মধ্যে ব্যবধান কমিয়ে আনার তাগিদ দেন।
আলোচনায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করা বৈশ্বিক চুক্তি সবাইকে মেনে চলতে হবে। আমাদের প্রাকৃতিক সম্পদ যেন শুধুমাত্র বর্তমান প্রজন্মের সমৃদ্ধির ব্যবহৃত না হয়, এখান থেকে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা সুফল ভোগ করতে পারে সেই লক্ষ্য রেখে কাজ করে যেতে হবে।’
আলোচনায় স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারপারসন মুনতাসির চৌধুরী। দুই দিনের সম্মেলনের প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এবং ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...
৮ ঘণ্টা আগে
তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
২ দিন আগে
ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে। নিজের শিক্ষাজীবন ও পেশা পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন।
২ দিন আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
৩ দিন আগে