
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার এক দিন আগে বামপন্থী ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরির অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন প্যানেলটির নেতৃবৃন্দ। একই সঙ্গে এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি ও যারা এ কাজের সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির দাবি জানান তাঁরা।
প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, ‘গতকাল অবকাশ ভবনের সিঁড়ির সামনে থেকে আমাদের ৪০ হাজার লিফলেট চুরি হয়েছে। আমরা এর কিছু অংশ ফেরত পেলেও কয়েকজন প্রার্থীর প্রচারপত্র এখনো পাওয়া যায়নি।’
প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে যারা আমাদের লিফলেট নিয়ে গিয়েছে, তারা বলছে প্রচার শেষ হওয়ায় এগুলো বিক্রি করে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি অন্য কোনো প্যানেলের লিফলেট চুরি হয়নি। তাই আমরা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এ ছাড়া সংবাদ সম্মেলনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছে মওলানা ভাসানী ব্রিগেড। এ বিষয়ে প্যানেলটির এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ বলেন, ‘আমরা এর আগের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি ইলেকশন ম্যানুফ্যাকচারিংয়ের অভিযোগ এসেছে। এ ছাড়া ভোটাররা একাধিকবার ক্রস চিহ্ন পূরণ করলে মেশিন কীভাবে রিড করবে, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানাই।’ এ সময় প্যানেলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোনো নীতি কাগজে সুন্দর দেখালেই তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নীতিমালাটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যয়ের বোঝা কার ওপর পড়বে—এসব বিষয়ও বিবেচনা জরুরি...
৪১ মিনিট আগে
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতিমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।
৪১ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
৫ ঘণ্টা আগে