
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।
আজ মঙ্গলবার ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় এক জরুরি সংবাদ সম্মেলনে অদম্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এসব অভিযোগ করেন।
রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ প্রশাসনকে জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এ সময় আমাদের প্যানেলের কর্মীরা ভোটার স্লিপ বিতরণ করতে গেলে হেনস্তার শিকার হন।
তিনি বলেন, পদার্থবিজ্ঞান, দর্শন ও ইংরেজি বিভাগে ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের নিজ প্যানেলে ভোট দিতে প্ররোচনা দেয়। কোথাও কোথাও জোরপূর্বক ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়। বাধা দিলে হুমকি ও মারধরের অভিযোগও রয়েছে।
ভোট গণনার সময় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, বহিরাগত ক্যাডারদের অবস্থানের খবর পাওয়া গেছে। অভিযোগ জানালে নির্বাচন কমিশন তা অস্বীকার করে এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
আজ সকাল ৯টা থেকে জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৮ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়।
৮ ঘণ্টা আগে