
চাকসু নির্বাচনে উৎসাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ শুরুর আড়াই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটাররা তাঁদের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য যেন উদগ্রীব হয়ে আছেন। আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ এমন চিত্র দেখা যায়।
এর আগে দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা শেষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সকাল সাড়ে ৯টায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনের পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে থাকা আজকের পত্রিকার সাংবাদিক ওমর ফারুক জানান, সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। নির্ধারিত সময়ে একে একে ভোট দিতে শুরু করেন শিক্ষার্থীরা। একেকটি বুথে একজন ভোটারের ভোট দিতে সময় লাগছে অন্তত ১০ মিনিট। এতে ভোটারদের দীর্ঘ লাইন ধীরে ধীরে এগোচ্ছে। তবে অনেক বছর পর হলেও ভোটাররা ভোট দিতে পেরে আনন্দিত। ভোট দেওয়ার অপেক্ষায় থাকা ভোটারদের কোনো দীর্ঘশ্বাস কিংবা ক্লান্তি নেই। তাঁরা উৎসবমুখর ছিলেন।
জানা যায়, এবার চাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ এবং নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।
নির্বাচনী কর্মকর্তাদের তথ্যে পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রের ৬০ কক্ষে ৬৮৯টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে সর্বাধিক ৫০০ শিক্ষার্থী ভোট দিতে পারবেন। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ ও হল সংসদের জন্য ১৪, মোট ৪০টি ভোট দেবেন।

ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
২ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১ দিন আগে