‘খুব ছোটবেলা থেকে আমি আঁকাআঁকি করতাম। মনের আনন্দে যা ভালো লাগত, তা-ই আঁকতাম। ছবি আঁকতে আঁকতে কখন যে এটা ঝোঁকে পরিণত হয়েছে, বুঝতে পারিনি।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাইমিন সুলতানা মিভা ছবি আঁকেন মনের আনন্দে। এসব আঁকিবুঁকি করতে করতে পেয়েছেন অনেক পুরস্কার।
২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক পোস্টার প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করেন মিভা।
২০১৯ সালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ী হন। বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত চারুকলা অনুষদে জয়নুল আর্ট গ্যালারি, দৃক গ্যালারি থেকে শুরু করে তাঁর আঁকা ছবি তুরস্ক, জাপান, ভারতসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। ২০১৯ সালে ভারতের কেরালায় আয়োজিত একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার ছবির মধ্য থেকে মিভার আঁকা ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। তবে উল্লেখযোগ্য ঘটনা হলো, ২০২০ সালে টোকিও অলিম্পিকের পর্দায় যে ৩০ শিল্পীর ছবি দেখানো হয়, সেখানে মিভারও একটি ছবি ছিল।
শুধু ছবি আঁকাই নয়, হাতের লেখা থেকে শুরু করে নাচ, গান, ফটোগ্রাফি, উপস্থাপনা—সবকিছুতেই মিভা এগিয়ে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নানা অনুষ্ঠানে গান গায় সে। মজার ব্যাপার হলো, এসবের জন্য তাঁর কখনোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পরও মিভা পড়াশোনাটা ঠিক রেখেছেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।
মিভার পরামর্শ হলো, পড়াশোনার বাইরে বিভিন্ন কাজের জন্য আলাদা সময় বের করে নিতে হবে। প্রতিদিন না হোক, সপ্তাহে দুই বা তিন দিন ১০ মিনিট থেকে শুরু করে ১ ঘণ্টা নিজের পছন্দের কাজ করতে হবে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
২৬ মিনিট আগে
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিল্পের চাহিদাভিত্তিক করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন...
১ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়েও প্রতিবেদন জমা দিতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে।’
১ দিন আগে