
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। সেই উচ্ছ্বাস তারুণ্যের মধ্যে ছড়িয়ে দিতে আজকের পত্রিকার পাঠকবন্ধু এবং আইডিএলসি ফাইন্যান্স যৌথভাবে আয়োজন করছে প্রাণবন্ত ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০ ক্যাম্পাস আড্ডা’। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ও ফুটবল ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন। ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি, ক্যাম্পাসজুড়ে উন্মাদনা এবং ফ্যান্টাসি ফুটবলের নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে তারুণ্যের এক মিলনমেলা।
গতকাল শনিবার (৬ জুন) বেলা ১১টায় রাজধানীর রামপুরার বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এই আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গণ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল হাসান। সঞ্চালনায় ছিলেন পত্রিকাটির ক্রীড়া বিভাগের প্রধান রানা আব্বাস।
কামরুল হাসান বলেন, ‘বিশ্বকাপ মানেই এক অন্য রকম উন্মাদনা। আমাদের সময় খেলার খবর জানার প্রধান মাধ্যম ছিল টেলিভিশন ও সংবাদপত্র। এখন প্রযুক্তির কারণে খেলা দেখার সুযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু ফুটবল ঘিরে মানুষের আবেগ আর আগ্রহ এখনো একই রকম শক্তিশালী।’
কামরুল হাসান আরও বলেন, ‘পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাঙালির সংস্কৃতি ও আবেগের সঙ্গেও এর রয়েছে গভীর সম্পর্ক। ফুটবল বিশ্বকাপ ঘিরে আইডিএলসি যে আয়োজন করেছে, তা মূলত তরুণদের জন্য। এই উদ্যোগে পাঠকবন্ধুও সম্পৃক্ত রয়েছে। আশা করি, তরুণেরা পাঠকবন্ধুর সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন উদ্যোগে অংশ নেবেন।’
উদ্বোধনী বক্তব্যে আজকের পত্রিকার বিজ্ঞাপন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘আজকের পত্রিকা সব সময় তরুণদের ইতিবাচক উদ্যোগ এবং সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। একই সঙ্গে আইডিএলসি তাদের কিকস্টার্ট ৩.০-এর নতুন সংস্করণ নিয়ে এসেছে। খেলাধুলাপ্রেমী তরুণদের জন্য এটি প্রশংসনীয় উদ্যোগ।’
সিরাজুল ইসলাম সুমন আরও বলেন, ‘পাঠকবন্ধু সৃজনশীল জ্ঞানচর্চা এবং ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আইডিএলসি ফাইন্যান্স ও পাঠকবন্ধু একসঙ্গে তারুণ্যকেন্দ্রিক নানা উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে বলে আশা করছি।’
এরপর কনফারেন্স কক্ষে আইডিএলসি কিকস্টার্ট ৩.০-এর ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিএলসি ফাইন্যান্সের প্রতিনিধিরা। শুরুতে ডিজিটাল মার্কেটিং লিড খন্দকার নাগিব আনোয়ার আইডিএলসি ফাইন্যান্স এবং কিকস্টার্ট ৩.০ সম্পর্কে ধারণা দেন।

খন্দকার নাগিব আনোয়ার বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আইডিএলসি ফাইন্যান্স দেশের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। বিশ্বকাপ উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘কিকস্টার্ট ৩.০’ নামের একটি অনলাইন ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের পছন্দের খেলোয়াড়কে নিয়ে ভার্চুয়াল দল গঠন করবেন। বিশ্বকাপে সেই খেলোয়াড়দের বাস্তব পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট অর্জিত হবে এবং সর্বোচ্চ পয়েন্টধারী প্রতিযোগী হবেন চ্যাম্পিয়ন।
প্রেজেন্টেশনে আইডিএলসি ফাইন্যান্সের হেড অব মার্কেটিং আহমদ নাজীব রহমান অ্যাপটির বিভিন্ন ফিচার এবং এর ব্যবহারবিধি তুলে ধরেন। এ সময় মিডিয়া লিড আসিফ হুসেইনও আলোচনায় অংশ নেন।
প্রেজেন্টেশন শেষে কিকস্টার্ট ৩.০ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা এবং সেগুলোর উত্তর দেন আইডিএলসির প্রতিনিধিরা। এ ছাড়া বিশ্বকাপের নানা দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আজিম নেওয়াজ। তরুণদের সঙ্গে আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা একেকজন একেক দলকে সমর্থন করি, কিন্তু দিন শেষে জয়টা ফুটবলেরই। ফুটবল আমাদের আবেগ, আমাদের অন্তরের ক্ষুধা।’
আড্ডার শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রিয় দল নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান। জরিপে সর্বাধিক সমর্থন পেয়ে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা।
এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্বকাপ উপলক্ষে নিজেদের ক্যাম্পাসে নেওয়া নানা উদ্যোগ এবং পরিকল্পনার কথা তুলে ধরেন।
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আল ফারাবি জানান, তাঁদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপের ৩২টি দলের আদলে ৩২ দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্লাব ফেয়ারেও অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ সাহরিয়ার জানান, তাঁরা ক্যাম্পাসে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিচ্ছেন। এ ছাড়া ক্যাম্পাসে বিভিন্ন দেশের বড় আকারের পতাকা প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের ইনচার্জ মামুন সোহাগ, বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মো. রেদুয়ানুল ইসলাম রিয়াদ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক আফরোজা পারভীন এবং প্রশাসন সমন্বয়কারী এস এম সেলিম।
অনুষ্ঠান সমন্বয় করেন শিক্ষা ও ক্যারিয়ার বিভাগের ইনচার্জ ও পাঠকবন্ধুর প্রধান সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান।
সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ...
৪ ঘণ্টা আগে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন...
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হচ্ছে...
৭ ঘণ্টা আগে
বর্তমান বিসিএস পরীক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করলে একটি বিষয় এখন অনেকটাই স্পষ্ট—‘আগে প্রিলি, পরে লিখিত’ ধরনের প্রচলিত প্রস্তুতি কৌশল এখন আর যথেষ্ট কার্যকর নয়। বিশেষ করে সাম্প্রতিক বিসিএস পরীক্ষাগুলোর কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য তুলনামূলক খুব কম সময় পাওয়া..
১৩ ঘণ্টা আগে