জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম-২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। ১৪ আগস্ট এই ফেলোশিপের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপের কার্যক্রম শুরু হয়েছে।
১১ শিক্ষার্থী হলেন: ফারহানা ইসলাম, আতিয়া ফাইরুজ, আদিব আলমান গফুর, সাদমান আলম জিসান, সোহাইল আহমেদ, আব্দুল্লাহ আবু সাঈদ, আনকিত সারদা, আদিবা চৌধুরী, আনিকা এলমা, আরেফিন আমিন ও এস এম শাহনাওয়াজ হোসেন।
মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে, এ বছর সারা বিশ্বের ১৭০টি দেশের ৬ হাজার ক্যাম্পাস থেকে মোট ৫২ হাজার ৫৮১ শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৪০টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়েছে, যার মাধ্যমে ৪ হাজার (৫ শতাংশ) শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ হলো একটি দীর্ঘ প্রোগ্রাম। যার লক্ষ্য স্নাতক শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা। এই ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ভূমিকা রাখবেন।
এর আগে ১৪ আগস্ট জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপের ফল প্রকাশিত হয়। মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এবং জাতিসংঘের একাডেমিক ইম্প্যাক্ট (ইউএনএআই) যৌথভাবে ‘মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম’ আয়োজন করে আসছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সকালে তিনি গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ ...
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে মাদকসহ আটক করেছে পুলিশ। পুলিশের একটি নিয়মিত অভিযানে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির।
১ ঘণ্টা আগে
সভায় স্নাতক (সম্মান) কোর্সের ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় আরও একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামে ফ্রিল্যান্সিং—গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে