সবুজে সাজুক প্রকৃতি, নির্মল হোক পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পাঠকবন্ধু বগুড়া জেলা শাখা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম অংশের বিভিন্ন সড়ক ও মুনসুর হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মোট ১০০ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৃষ্টি এক্সপোর্টের কর্ণধার বাচ্চু মোহাম্মদ, ব্যবসায়ী আবু হাসান, কনটেন্ট ক্রিয়েটর মেহেদী জামান সুফল, জুয়েল ও মিল্লাত।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসান আনান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক, সহসভাপতি শামীম রেজা ও সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ সময় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল, সালমির, আবদুল গফুর, সিয়াম, তানভীর, সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁদের মতে, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, জীবনের জন্যও অপরিহার্য ভূমিকা রাখে।
আব্দুর রউফ রুবেল বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোর বেড়ে ওঠাও নিশ্চিত করতে হবে।
পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাঠকবন্ধুর সদস্যরা। তাঁদের প্রত্যাশা, আজকের ছোট ছোট চারা একদিন বড় হয়ে ছায়া দেবে, প্রকৃতিকে করবে আরও সবুজ, আর আগামী প্রজন্মের জন্য গড়ে তুলবে নির্মল ও প্রাণবন্ত পরিবেশ।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এমন একটি কর্মপদ্ধতি তৈরি করা হবে, যেখানে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার মূল্যায়ন হবে। তাদের জন্য একটি উপযুক্ত কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ তৈরি করে দেবে সরকার। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের...
৪ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ৬ অক্টোবর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এআর এডুকেশন প্রেজেন্টস ইকোনো কার্নিভাল বাংলাদেশ সিজন-০১’। নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম সোসিও-ইকোনমিক ক্লাবের উদ্যোগে ১৫ থেকে ১৭ অক্টোবর এই আয়োজন হতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রতিটি প্রফেশনাল পরীক্ষা আলাদা ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে। বিষয় ও সিলেবাসের ধরন অনুযায়ী প্রস্তুতির কৌশলেও থাকে পার্থক্য। তাই শুরু থেকে কোন প্রফে কোন বিষয়কে কীভাবে গুরুত্ব দিতে হবে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে প্রস্তুতি অনেক বেশি গোছানো হয়। নতুন শিক্ষার্থীদের জন্য নিজের
১৩ ঘণ্টা আগে