ড্যাফোডিল ইউনিভার্সিটির এস্ট্রোফিজিক্স সেন্টারের আয়োজনে ঢাকার আশুলিয়া প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘মহাবিশ্বে আমরা কোথায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রসিদ্ধ বিজ্ঞান বক্তা আসিফ।
সেমিনারে বক্তারা বলেন, ‘মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মহাকাশ বিষয়ে মানুষের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটেছে। এক লাখ আলোকবর্ষ ব্যাস-এর ছায়াপথের কেন্দ্র থেকে দশ হাজার আলোকবর্ষ দূরত্বে আমাদের এই সৌরজগৎ। যা ছায়াপথকে প্রদক্ষিণ করছে। মানুষ মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েও বিশ্বকে জানার ও বোঝার চেষ্টা করে যাচ্ছে।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন—সেন্টারের পরিচালক প্রফেসর আরিফ আহমেদ, আহসান হাবীব প্রমুখ। মহাকাশ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্র তৈরিতে অ্যাস্ট্রোনমি ও এস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট চালু করার পরিকল্পনার কথাও জানান প্রফেসর আরিফ। প্রায় শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

সামিরা সুলতানা ঢাকার মেয়ে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাট কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
৪০ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক উদ্ভাবন ও গবেষণার অঙ্গনে বিরল সাফল্য এনেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ফারহান সাইফ। তিনি উদ্ভাবনী চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ এবং সৃজনশীলতার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
১ ঘণ্টা আগে
বর্তমান পৃথিবী এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি এখন আমাদের ক্যারিয়ার ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। জীবাশ্ম জ্বালানির দিন ফুরিয়ে আসছে, আর বিশ্ব এখন ঝুঁকছে নবায়নযোগ্য শক্তি বা ‘গ্রিন এনার্জি’র দিকে।
২ ঘণ্টা আগে