
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসন হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে মরহুমার স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হাসনা আবেদীনের মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবার এবং এআইইউবির উদ্যোগে দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান স্মরণীয়। এআইইউবি পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শিক্ষার্থী, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া প্রার্থনা করছে এআইইউবি পরিবার।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন সম
৪ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তাদের পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ের স্নাতক চতুর্থ বর্ষের চতুর্থ (নতুন ও পুরাতন) সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। এবার অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।
১৮ ঘণ্টা আগে